Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের মৃত্যু

পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে আমজাদ হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী।

নিহত আমজাদ সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আছের প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, পাইকেল গ্রামের আফজাল হোসেন ও নিহত আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরের দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আফজাল লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমজাদকে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতাল নিলে অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরের দিকে সে মারা যায়।

এব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। নিহতের মৃতদেহ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!