Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
পত্নীতলায় দিবর ইউপি চেয়ারম্যান রাহাদ জামান গ্রেফতার

পত্নীতলায় দিবর ইউপি চেয়ারম্যান রাহাদ জামান গ্রেফতার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার ৩ নং দিবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাহাদ জামানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১ টার দিকে নওগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।

উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম জানান, 'গত ৫ আগস্ট নওগাঁতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতৃত্বে ভাংচুর ও বিস্ফোরক আইনের একটি মামলায় এবং তাঁর নামে ব্যক্তিগত চেক ডিজাইনার হিসেবে জেলা দায়রা আদালতের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

উল্লেখিত অভিযোগের ভিত্তিতে আটক হন দিবর ইইপি চেয়ারম্যান রাহাদ জামান। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।'

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!