নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও মতবিনিময়
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে দোয়া মোনাজাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার উদ্যোগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লাহুড়িয়ার হাফেজ আব্দুল করিম একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রহমান মেহেদীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লাহুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ফরিদুজ্জামান বাবলু, মাওলানা কামরুজ্জামান, মাওলানা ইকবাল, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বাচ্চু, সেক্রেটারি মাসরুল খান, ইউনিয়ন যুবদল নেতা মনিরুল জমাদ্দারসহ স্থানীয় ছাত্র-জনতা।
দোয়া মোনাজাতের পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয় এবং আহত ও নিহতদের স্মরণে সকলের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাম্প্রতিক সময়ে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের দাবিতে দেশব্যাপী আলোচিত হয়েছে। নড়াইলের লাহুড়িয়া এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণকারী ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

