Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
নালিতাবাড়ীতে বালু বিক্রির টাকা লেনদেনের ঘটনায় সংঘর্ষে আহত ৭

নালিতাবাড়ীতে বালু বিক্রির টাকা লেনদেনের ঘটনায় সংঘর্ষে আহত ৭

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়িতে বালুর রাজস্বের টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে ইজারাদার ও বালু ক্রেতাদের মধ্যে এক সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আন্ধারুপাড়াস্থ শান্তির মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, আমিনুল ইসলাম (৪৫), সাইদুল ইসলাম (৪০), ইন্তাজ আলী (৬০), হামেদ আলী (৬৫) ও আবু হানিফ (৩২) ।সহ ৭ জন।

জানা গেছে, গত ২৬ আগস্ট সোমবার মন্তাজ আলী নামে এক বালু ব্যবসায়ী এক ট্রাক বালু বিক্রি করেন।

এসময় বিক্রিকৃত বালুর রাজস্ব চায় ইজারাদারের লোক মমিন মিয়া। কিন্ত মন্তাজ আলী রাজস্বের টাকা দিতে অস্বীকার করেন । এতে বালু বিক্রিতে বাঁধা দেয় মমিন মিয়া।

মমিন মিয়ার বাঁধার মুখে বালু বিক্রি করতে না পেরে মমিন মিয়ার উপর ক্ষিপ্ত হন বালু ব্যবসায়ী মন্তাজ মিয়া।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার মন্তাজ আলীর লোকজন মমিন মিয়া ও তার লোকজনের উপর হামলা করে। এ সংঘর্ষে মমিন মিয়ার গ্রুপের ৫জন ও মন্তাজ আলীর গ্রুপের ২ জন আহত হয়েছে।

আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বলেন এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!