Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
নগরকান্দায় কিশোরী ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

নগরকান্দায় কিশোরী ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় ১১বছরের কিশোরী ধর্ষন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার পৈলানপুটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাল ফকির (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আরেক ধর্ষক জামাল মুন্সী (৪৫) পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি।

জানাগেছে উপজেলার চরযোশরদী ইউনিয়নের পৈলানপুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর শিক্ষার্থী মৌ(ছদ্মনাম) বুধবার বাড়ীর পাশে মুকসুদপুর উপজেলার কানার বাজারে যায় মোবাইলের কার্ড কিনতে। কার্ড কিনে ফেরার সময় মুকসুদপুর উপজেলার মুন্সী নারানপুর গ্রামের রওশন মুন্সীর পুত্র জামাল মুন্সী ও নগরকান্দা উপজেলার পৈলানপুটি গ্রামের কাশেম ফকিরের ছেলে কামাল ফকির (৩৫) শিশুটিকে বাজারের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। বৃহস্পতিবার বিকালে ধর্ষক কামাল ফকিরকে নগরকান্দা থানার পৌলানপুটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

শিশুটির মা বলেন, আমার মেয়েকে একা পেয়ে ওরা ধর্ষন করেছে। এসময় মেয়ের গলায় ছোরা ধরে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরদিন বৃহস্পতিবার সকালে মেয়েটি আমাদের বিষয়টি খুলে বলে। আমাদের লোকজন কামালকে আটক করে জিজ্ঞাসা করলে কামাল সব স্বীকার করে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ওকে থানায় নিয়ে যায়।

নগরকান্দা থানার এসআই আবুল কালাম বলেন, শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটকে রাখার খবর পেয়ে, পৈলানপুট্টি গ্রাম থেকে কামাল মুন্সি নামের এক যুবককে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। যেহেতু ঘটনাস্থল মুকসুদপুর উপজেলার মধ্যে, তাই মামলাটি কোন থানায় হবে এখনও সিদ্ধান্ত হয়নি।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!