Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
নকলায় কলেজ ছত্রদলের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

নকলায় কলেজ ছত্রদলের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বিষয়ক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সরকারি হাজী জালমামুদ কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজী জালমামুদ কলেজ শাখার সদস্য সচিব জালাল উদ্দিন সরকার-এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে শহর ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান রাজু ও নাহিদুল ইসলাম রিজন। এছাড়া আরো বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদুর রহমান, ছাত্রদলের কর্মী দেওয়ান সোনাহার ও সিয়াম সরকার প্রমুখ।

আলোচনা সভার পরে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বিষয়ক চিত্র প্রদর্শনী করা হয়। এসময় শহর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!