Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
দোহারে শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

দোহারে শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

দোহার (ঢাকা) প্রতিনিধি

দুর্নীতি,অনিয়ম ও শ্লীলতাহানীর অভিযোগে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন ঢাকার দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খালেক।

রোববার বেলা সাড়ে ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসকক্ষে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খালেক পদত্যাগ করেন।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার সকাল ১০টায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে এসএম খালেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন।

এক পর্যায়ে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতরা এসে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অফিসঘর অবরুদ্ধ করেন। এ সময়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা জড়ো হলে স্কুলের শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে মাঠে জড়ো হতে থাকে এবং প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দোহার উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান। একপর্যায়ে এসএম খালেক ব্যাক্তিগত সমস্যা কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দেন দোহার উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খানের নিকট।

এবিষয়ে মামুন খানঁ বলেন, প্রধান শিক্ষক এসএম খালেকের পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

উল্লেখ্য দোহার উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয়টিতে পড়াশুনার মান নিয়ে নানা সমালোচনায় মুখর ছিলো অভিভাবকদের মধ্যে। এ নিয়ে বিভিন্ন সময়ে নানা অভিযোগপত্র জমা দেন উপজেলা প্রশাসনের নিকট।

সে সময়ে সকল অভিযোগের হস্তক্ষেপ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন।তার আস্থাভাজন হওয়াতে কোন অভিযোগপত্রের তদন্ত আলোর মুখ দেখতে পারেন নি।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির অনেক স্থায়ী সম্পদ নামে-বেনামে শিক্ষাপ্রতিষ্ঠানের প্যাডে প্রধান শিক্ষক এসএম খালেক লিজ দেন। সুশীল সমাজের দাবী দীর্ঘদিন যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিত্যাক্ত জমি উদ্ধার করে একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠিত করা হউক।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!