দোহারে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
দোহার (ঢাকা)প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলাধীন বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগমের নিয়োগ ও বিদ্যালয়ের আভ্যন্তরীন অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে ৩য় দিনের ন্যায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্ততা প্রকাশ করে বিক্ষোভে যুক্ত হন বেশ কয়েক শিক্ষকগণ।
শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ কুলসুম বেগমের পদত্যাগের একদফা দাবিতে সকাল থেকে শ্লোগানে মুুখরিত হয় জয়পাড়া স্বাধীনতা চত্তর। এসময় প্রায় দুইঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দেন মেয়ে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন গত বছরের ২১ অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ এনে ও নিয়ম বহির্ভূত নিয়োগের বিষয়টি উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম বেগমের বিরুদ্ধে বেতন ভাতা স্থগিতসহ বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছিলো। একপর্যায়ে দীর্ঘদিন পার হলেও তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রনালয়ের পরিদর্শক ও নিরীক্ষা অধিদপ্তর।
এছাড়াও বিদ্যালয়ের আভ্যন্তরীন আরও নানা অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে গত দুইদিন বিদ্যালয় প্রাঙ্গণ হতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আন্দোলন করলে আলোচনায় বসেন উপজেলা প্রশাসন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

