Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
দেশে ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজারের বেশি ডোজ করোনা টিকার প্রয়োগ

দেশে ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজারের বেশি ডোজ করোনা টিকার প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক

দেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৫৩৮ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন তিন কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৪১৮ জন, এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ১২০ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহীতার মধ্যে পুরুষ এক কোটি ৯২ লাখ ৫৪ হাজার ৭৩৫ জন, আর নারী এক কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৬৮৩ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতার মধ্যে পুরুষ এক কোটি এক লাখ ৪৪ হাজার ৪০৪ জন, আর নারী ৭৬ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে এক কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬৫০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে দুই লাখ ৬২ হাজার ৩৭৩ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে তিন কোটি ৫০ লাখ ২১ হাজার ৩৭ ডোজ। আর, মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৪৪ হাজার ৪৭৮ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাঁচ কোটি ২৪ লাখ ১৭ হাজার ৬৭৪ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে পাঁচ কোটি ১৭ লাখ ২৯ হাজার ২১০ জন, এবং পাসপোর্ট নম্বর দিয়ে ছয় লাখ ৪৪ হাজার ৪৬৪ জন নিবন্ধন করেছেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!