দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৯৫, শনাক্ত ৬৭৮০
অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬ জনে।
এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জনে।
শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার ১৬৬, বৃহস্পতিবার ১৮৭, বুধবার ১৭৩, মঙ্গলবার ২০০ ও সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়। রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা যান। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৫৩৬ জনের। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮২৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৮ জন। এছাড়া খুলনায় ৪১, চট্টগ্রামে ৩৬, রাজশাহীতে ১৮, বরিশালে ৫, সিলেটে ১, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০৩ জন পুরুষ এবং ৯২ জন নারী। এদের মধ্যে ৫ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৪ জন এবং নারী ৫ হাজার ৯৭২ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০০ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৫, ৪১ থেকে ৫০ বছরের ৩১, ৩১ থেকে ৪০ বছরের ১৬, ১১ থেকে ২০ বছরের ২ এবং ১০ বছরের কম বয়সী ১ জন মারা গেছেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

