দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৬৬, শনাক্ত ৬৩৬৪
অনলাইন ডেস্ক
ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৬ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন ১৮ হাজার ৮৫১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন নয় লাখ ছয় জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হলেন নয় লাখ ৭৮ হাজার ৬১৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ৩১ দশমিক শূন্য পাঁচ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ১৯ হাজার ৭০৫ টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৪৯৩টি। দেশে এখন পর্যন্ত ৭৩ লাখ ৯৬ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে উল্লেখ করে অধিদফতর জানায়, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ৩৬ হাজার ২০৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৬৬০টি।
মারা যাওয়া ১৬৬ জনের মধ্যে পুরুষ ৯৫ জন আর নারী ৭১ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ১২ হাজার ৯৭১ জন আর নারী মারা গেছেন পাঁচ হাজার ৮৮০ জন।
তাদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ২০ জন।
মারা যাওয়া ১৬৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬০ জন, চট্টগ্রাম বিভাগের ৩৩ জন, রাজশাহী বিভাগের সাতজন, খুলনা বিভাগের ৩৩ জন, বরিশাল বিভাগের ১০ জন, সিলেট বিভাগের আটজন, রংপুর বিভাগের ১২ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন তিনজন।
আর ১৬৬ জনের মধ্যে ১২৩ জনই সরকারি হাসপাতালে মারা গেছেন জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, বাকীদের মধ্যে বেসরকারি হাসপাতালে ৩৯ জন আর বাড়িতে মারা গেছেন চারজন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

