Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
দুর্জয় বেতাগীতে শ্রদ্ধা নিবেদন: মহান বিজয় দিবস উদযাপন

দুর্জয় বেতাগীতে শ্রদ্ধা নিবেদন: মহান বিজয় দিবস উদযাপন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি 

মহান বিজয় দিবস উপলক্ষে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে বরগুনার বেতাগী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বেতাগী উপজেলা কমান্ডের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় বেতাগীর কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভ দুর্জয় বেতাগীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বেতাগী উপজেলা কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন, উপজেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, সদস্য সচিব মো. ইউনুস আলী, বেতাগী পৌরসভা ইউনিটের বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, হোসনাবাদ ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত হোসেনসহ অন্যান্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মুক্তিযোদ্ধা ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বেতাগী উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো. আতিকুর রহমান।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বেতাগীর সর্বস্তরের জনগণ সকাল থেকে দূর্জয় বেতাগীতে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!