Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
দিনাজপুরে লিচু বাগানে কুমড়া চাষে সফল কৃষক জনি

দিনাজপুরে লিচু বাগানে কুমড়া চাষে সফল কৃষক জনি

মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুর

লিচুর পাশাপাশি সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষ শুরু করেছেন দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলার নেহালগাঁও উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা শিক্ষক হুমায়ুন কবির জনি। প্রথমবার মিষ্টি কুমড়া চাষ করে পেয়েছেন সফলতাও।

মিষ্টি কুমড়া চাষ করে রীতি মতো সাড়া ফেলেছেন শিক্ষক হুমায়ুন কবির জনি। তার সফলতা দেখে লিচু বাগানে কুমড়া চাষে উৎসাহিত হচ্ছে অনেক কৃষক। আম/লিচু বাগানে কুমড়া চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে কাজ করছেন কৃষি বিভাগ।

জানা গেছে, হুমায়ুন কবির জনি দোকান থেকে ১ হাজার দুই শত বীজ কিনে এনে বাসায় চারা করে এক একর জমির লিচু বাগানে সেই চারা রোপন করে। গত জানুয়রি মাসে তিন জাতের মিষ্টি কুমড়া চারা রোপন করেন। জনির কুমড়া গাছে ১০টির বেশি কুমড়া হবে কিন্তু জনি ৫ থেকে ৬ টি কুমড়া সংগ্রহ করবে। মিষ্টি কুমড়া চাষ করতে খরচ হয়েছে প্রায় ১ লক্ষ টাকা।

হুমায়ুন কবির জনির মিষ্টি কুমড়া আবাদ দেখতে আসা কৃষক আশিকুর রহমান বলেন, আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরে আজ আমি হুমায়ুন ভাইয়ের লিচুর বাগানে মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি দেখতে আসলাম। দেখে খুব ভালো লাগল। আমিও আগামী বছর আমার আম বাগনে মিষ্টি কুমড়া চাষ করব।

কৃষি উদ্যোক্তা হুমায়ুন কবির জনি বলেন, আমি লিচু বাগানে তিন জাতের মিষ্টি কুমড়া চাষ করেছি। এই কুমড়া আবাদ করতে আমার প্রায় ১ লক্ষ টাকা খবর হয়েছে। আমি আশা করি মিষ্টি কুমড়া প্রায় ৫ লক্ষ টাকার মতো বিক্রি হবে।

লিচু বাগানে মিষ্টি কুমড়া চাষের এই পদ্ধতি কোথায় পেলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এই পদ্ধতি নিজের ভাবনা থেকে করেছি। কারণ লিচু বাগানের নিচের পতিত জমিটি এমনিতে পরে থাকে। তাই আমি এবার প্রথম সেই পতিত জমিতে কুমড়া চাষ করি এবং সফলতাও পাই।

বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার শাহা বলেন, বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নে হুমায়ুন কবির জনি নামে এক কৃষক এক একর জমিতে প্রথম বারের মতো লিচু বাগানে কুমড়া আবাদ করেছেন। কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে আমরা তাকে কারিগরি পরামর্শ প্রদানসহ বিভিন্ন সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। আশা করছি ফলন ভালো হবে। কৃষকও লাভবান হবেন। আমি হুমায়ুন কবির জনির এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!