Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
ঢাবিতে ৫৪তম আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

ঢাবিতে ৫৪তম আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১৯টি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়দের নিয়ে এই আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মোট ২৮টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!