টেকনাফে দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড
কক্সবাজার প্রতিনিধি
টেকনাফের শাহপরীর দ্বীপ হতে ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি পিস্তলের ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড তাজা গোলাসহ ০১ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার ২৯ জানুয়ারি ২০২৫ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পূর্ব পাড়া এলাকায় একজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ মধ্যরাত ২ টায় বিসিজি স্টেশন টেকনাফ এবং আউটপোস্ট শাহপরী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন তল্লাশি চালিয়ে ০১টি ৯ এমএম বিদেশি পিস্তল, ০১টি পিস্তলের ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড তাজা গোলাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোজা আলম(২৭) কে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

