Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
ঝিনাইদহে চলন্ত মোটরসাইকেলে চোখে স্প্রে করে টাকা ছিনতাই

ঝিনাইদহে চলন্ত মোটরসাইকেলে চোখে স্প্রে করে টাকা ছিনতাই

ঝিনাইদহ প্রতিনিধি

হরিনাকুন্ডু উপজেলার রামনগর বটতলা থেকে ভেড়াখালী মাঠে কনক মাহমুদ নামে এক ব্যক্তির চোখে স্প্রে করে টাকা ছিনতাই, আতঙ্কিত এলাকাবাসী।

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রামনগর বটতলা থেকে ভেড়াখালী মাঠের মাঝখানে কনক মাহমুদ নামের এক ব্যক্তি মোটরসাইকেলে চলন্ত অবস্থায় অসহায় হয়ে পড়েন। দু'র্বৃ'ত্ত'রা হঠাৎ তার চোখে স্প্রে করে তার কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনক মাহমুদ মোটরসাইকেলে যাচ্ছিলেন যখন দুই জন অপরিচিত ব্যক্তি দ্রুততার সঙ্গে এসে তার চোখে স্প্রে করে টাকা ছিনতাই করে। ঘটনার পর, আহত কনক মাহমুদ সহায়তার জন্য চিৎকার করেন, কিন্তু দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দাবি করছেন যে, এরকম অপরাধের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

এলাকার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুই অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!