জয়পুরহাটে বিডি ক্লিন এর পরিছন্নতা অভিযান শুরু
জয়পুরহাট প্রতিনিধি
পরিছন্নতা শুরু হোক আমার থেকে এই প্রতিপাদকে সামনে রেখে সংগঠন বিডি ক্লিন আয়োজনে জয়পুরহাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার ( ৬ ডিসেম্বর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জয়পুরহাট এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় বক্তব্য দেন, জেলা প্রশাসক, আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার এম এ ওহাব, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মোমেন ফকির, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জোবায়ের আহমেদ জুবায়ের, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান রাকিব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অতিথিরা বিডি ক্লিন এর সদস্যদের শপথ বাক্য পাঠে করান ও হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতাল চত্বরে বৃক্ষরোপন করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

