জয়পুরহাটে নিখোঁজের দুইদিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি
নিখোঁজের দুইদিন পর জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের একটি বাঁশঝাড় থেকে নুর আলম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত নুর আলম সদর উপজেলার ভাদসা ছিট ডালিম্বা গ্রামের এবন মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে মঙ্গলবাড়ী বাজারের নিজ দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান নুর আলম। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে বুধবার বুজরুক গ্রামের একটি কবরস্থানের পাশের বাঁশঝাড়ে এক মহিলা পাতা ঝাড়– দিতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় সে প্রতিবেশিদের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকায় মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

