Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী শফিকুল গ্রেপ্তার

জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী শফিকুল গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আউসগাড়া থেকে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী শফিকুল কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম (৪২) আউসগাড়া ইন্দ্রাপাড়া এলাকার মোঃ রহিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তারা জানান, শফিকুল একজন চিহ্নিত মাদক কারবারী। 

সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে সোমবার রাতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল নেশা জাতীয় ৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!