Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
জুবিলী স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন আলাউদ্দিন

জুবিলী স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন আলাউদ্দিন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন।

বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় প্রধান শিক্ষকের কক্ষে প্রধান শিক্ষকের চেয়ারে বসিয়ে দেন বিদায়ী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বড়াল, জুবিলী স্কুলের সহকারী প্রধান শিক্ষক( প্রভাতী) মো. আলাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক( দিবা) মো. ইব্রাহিম খলিল, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আঃ জব্বার,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল, সাবেক প্রধান শিক্ষক মো. ইউনুছ ও সাবেক সিনিয়র শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষক বাবুল আকতারসহ শিক্ষকবৃন্দ। দায়িত্ব গ্রহনের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত অতিথিবৃন্দসহ শিক্ষকমন্ডলী।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!