Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎ স্পৃষ্ঠে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎ স্পৃষ্ঠে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎ স্পৃষ্ঠে চাচা-রিপন এবং ভাতিজা আলিফ উদ্দিন মারা গেছে। আজ সকালে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহম্মদপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, মোঃ রিপনের দোকানে হালখাতার অনুষ্ঠানে মাইকের খুটিটি ঘুরিয় দিতে চেষ্টা করে। এ সময় পাশের বিদ্যুতের খুঁটির সাথে সংযোগ তার ও এবং মাইকের ম্যাগনেটের অংশে ঘর্ষণ লাগে। এতে বিদ্যুতের তারে জড়িয়ে ভাতিজা আলিফের মৃত্যু হয়। ওই সময় চাচা রিপন ভাতিজাকে উদ্ধার করতে আসলে সেও মারা গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রিপন মোহম্মদপুর গ্রামের মৃত আব্দুল রহিম ও আলিফ শাহাজালালের ছেলে।

ইসলামপুর থানার এস আই আবু রায়হান জনান,পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। এ সময় পরিবার ও এলাকাবাসী আবেদনে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফন করা হয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!