জলঢাকা থানার বিশেষ অভিযানে ১৪ জুয়ারি গ্রেফতার
নীলফামারী প্রতিনিধি
জলঢাকা থানার নতুন অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নের্তৃত্বে শুক্রবার জলঢাকা থানা পুলিশ কর্তৃক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জুয়ারীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠান।
জানা যায়, জলঢাকা পৌরসভাধীন মাথাভাঙ্গা মাছ বাজার সংলগ্ন অন্বেষা নামক পরিত্যক্ত ক্লাব ঘরের ভিতরে জুয়া খেলা অবস্থায় আসামী- হাসানুর রহমান (৩৬), পিতা- মৃত ফরিদুল ইসলাম, সাং-মাথাভাঙ্গা ২নং ওয়ার্ড,বাবু চন্দ্র রায় (৪২), পিতা- বাস রায়, সাং- মাথাভাঙ্গা (আরডিআরএস সংলগ্ন), বিনয় দাস (৪২), পিতা- মৃত মহিন্দ্র দাস, সাং- মাথাভাঙ্গা হরিজনপাড়া,রহিদুল ইসলাম (৩৩), পিতা- মৃত মতিয়ার রহমান, সাং- মাথাভাঙ্গা কাছারীপাড়া, আব্দুল মজিদ (৫৪), পিতা-মৃত আলী হোসেন, সাং- মাথাভাঙ্গা বাসস্ট্যান্ড,আমিনুল্লাহ (৫৯), পিতা- মৃত শাহে ইমরান, সাং- মাথাভাঙ্গা তমালতলা,শৈলান চন্দ্র রায় (৩৩), পিতা- হরলাল চন্দ্র রায়, সাং- মাথাভাঙ্গা টিএন্ডটি পাড়া, ইসমাইল হোসেন (৬৫), পিতা- মৃত জয়নুদ্দিন মাষ্টার, সাং- মাথাভাঙ্গা বাবুপাড়া,জিয়া চন্দ্র রায় (৪৭), পিতা- জলেঙ্গা চন্দ্র রায়,পরিমল চন্দ্র রায় (৪২), পিতা- মৃত- রাম বসাক চন্দ্র রায়,স্বদীপ চন্দ্র রায় (৩৪), পিতা- রমিত চন্দ্র রায়, সকলের সাং- বগুলাগাড়ী বাবুল্ল্যাপাড়া,মোঃ কামরুজ্জামান (৫২), পিতা- রশিদুল ইসলাম, সাং- দুন্দিবাড়ী মাষ্টারপাড়া,হামিদুর রহমান (৫৩), পিতা- তফেল উদ্দিন, সাং- মুদিপাড়া,তাপস চন্দ্র রায় (২৯), পিতা- মৃত মহেশ চন্দ্র, সাং- পশ্চিম বালাগ্রাম, সকলের থানা- জলঢাকা, জেলা-নীলফামারীগনকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং- ০৯, তারিখ- ১৮/০১/২০২৫ খ্রিঃ ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন এর ৪ রুজু করা হইয়াছে।
উল্লেখ্য যে, জলঢাকা থানায় এই নতুন ওসি আসার পর মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

