চোরের উপদ্রব বৃদ্ধি এক মাসের ব্যবধানে ৪টি দোকানে চুরি
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার গেটের সামনে ও থানা গেট থেকে মাত্র ৩শত গজ দুরে মেইন রাস্তার পাশে লিটন ফার্মেসীতে গতকাল ২৫ জুন গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানের পাশের ঘরের চালের টিন কেটে চোর ভিতরে প্রবেশ করে বিদ্ৎু ও সিসি টিভির লাইন কেটে দেয়। পরে দোকানের দামি দামি ঔষধ সহ সিসি টিভির হার্ডডিস্ক সহ মালামাল নিয়ে যায়।
দোকানের মালিক আসাদুজ্জামান সাবু জানায় ২৬ জুন সকালে আনুমানিক ৯.০০ ঘটিকার সময় দোকান খুলেই দেখতে পাই ঘরের ছাদ ফাটিয়ে ঔষধ ও অন্যান্য মালামাল সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার সম্পদ চোর চুরি করে নিয়ে যায় চোর। এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।
উল্লেখ্য, যে গত ২ জুন উপজেলা পরিষদ মার্কেটের প্রশান্ত টেলিকমে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে দোকানের মালিক প্রশান্ত কুমার সেন জানান, ২ জুন গভীর রাতে মার্কেটের পিছন দিক দিয়ে টিনের চালা ফাটিয়ে ঘরের ভিতরে ঢুকে ৪/৫লক্ষ টাকার মোবাইল সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর নাগেশ্বরী থানায় একটি অভিযোগ করেছি।
অপরদিকে চামটারপারের বজলুর রশিদ জানান দিন দুপুরে তার বাড়ীর ভিতর থেকে বাই-সাইকেল চুরি হয়েছে। এছারাও জুন মাসে অফিস চলা কালিন সময় নাগেশ্বরী সোনালী ব্যাংক হইতে গ্রহকের নিকট থেকে টাকা ছিনতাই সহ মানিক ব্যাগ চুরি হয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

