Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, চারজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, চারজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকায় যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ঠিকাদার আরেফিন আলম রঞ্জুর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আটকা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিচতলা থেকে চারতলা পর্যন্ত আগুন জ্বলছিল। আমরা এসে আগুন নির্বাপণ করেছি। চতুর্থ তলা থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

তিনি আরও বলেন, মরদেহগুলো চতুর্থ তলায় আছে। তবে তারা এই বাড়ির মালিকের কেউ নয় এবং বাড়ির ভাড়াটিয়াও নয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!