Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
গোবিন্দগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

গোবিন্দগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় স্বরণ সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ডাঃ আব্দুর রহিম সরকার, বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মন,ু, সাধারণ সম্পাদক শওকত জামান, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, বিএনপি নেতা আলতাব হোসেন পাতা, উপজেলা ছাত্রদলের আহবায়ক রনি, সদস্য সচিব মনির, শিবিরের উপজেলা সভাপতি তাজনুর ইসলাম সেক্রেটারী মাজহারুল ইসলাম, শহীদ জুয়েলের বাবা ও মা প্রমুখ।

সভায় বক্তারা জুলাই- আগষ্ট বিপ্লবে শহীদের স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। সেই সাথে শহীদের আত্মার মাগফেরাত কামনাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!