Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
গোপালগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়দানকারী আটক।

গোপালগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়দানকারী আটক।

 
 গোলাম রব্বানী, গোপালগঞ্জ। 
 
গোপালগঞ্জে উৎপল মন্ডল ওরফে গৌতম মন্ডল (৪২) নামে এক ভুয়া পুলিশ পরিচয়দানকারী কে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, তার চাল-চলন, কথাবার্তা ও আইডি কার্ড যাচাই করে সন্দেহজনক হলে পুলিশ কে সংবাদ দেন ,পুলিশ এসে আইডি কার্ডটি দেখে ভুয়া মনে হলে পুলিশ পরিচয়দানকারী কে আটক করে থানা নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এই প্রতারক নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়।
ভুয়া পরিচয় দেওয়া পুলিশ পরিচয়দানকারী উৎপল মন্ডল ওরফে গৌতম মন্ডল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মৃত নিরাপদ মন্ডলের ছেলে।
 
 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!