Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
খালেদার চিকিৎসা করছেন ডাঃ জোবাইদা রহমান

খালেদার চিকিৎসা করছেন ডাঃ জোবাইদা রহমান

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার চিকিৎসা চলছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে।

বিএনপি নেত্রীর করোনা চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। সেগুলোর রিপোর্ট পেলে সর্বশেষ অবস্থা জানা যাবে এবং সে মোতাবেক চিকিৎসা দেওয়া যাবে।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, রমজান মাস বুঝতেই পারেন। এখন কোরআন তেলওয়াত, তাসবিহ তাহরিমা, দোয়া দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার (খালেদা জিয়া)। তার অবস্থা স্থিতিশীল, ভালো ইমপ্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!