Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
কয়েক হাজার ইন্দোনেশিয়ান শ্রমিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

কয়েক হাজার ইন্দোনেশিয়ান শ্রমিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

কয়েক হাজার অনিবন্ধিত ইন্দোনেশীয় অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটিতে করোনা মহামারি শুরুর পর সবচেয়ে ভয়ংকর আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতেই অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করলো মালয়েশিয়া।

এখন পর্যন্ত ৭,২০০ জন ইন্দোনেশিয়ানকে ফেরত পাঠানোর চিন্তা করছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার মানব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ক্যাম্পে থাকা নারী ও শিশুদের আগে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রাধিকার দেয়া হবে।
ইন্দোনেশিয়া ছাড়াও মিয়ানমার ও নেপালের অনিবন্ধিত শ্রমিক মালয়েশিয়ায় কৃষি, নির্মাণ ও শিল্পকারখানায় কাজ করেন।

কিন্তু করোনা মহামারি শুরুর পর থেকে অনিবন্ধিত অভিবাসীদের ব্যাপারে কঠোর হয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন দেশের হাজার হাজার শ্রমিককে গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেশগুলোর মধ্যে মাথাপিছু আক্রান্তের হার মালয়েশিয়াতেই সবচেয়ে বেশি।

মালয়েশিয়া জুনের ১৪ তারিখ পর্যন্ত দেশব্যাপী লকডাউন আরো দুই সপ্তাহ বাড়িয়ে ২৮ জুন পর্যন্ত করেছে। এর মধ্যেই অনিবন্ধিত শ্রমিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তাদের ফেরত পাঠানোর ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বেসরকারি সংস্থা মাইগ্রেন্ট কেয়ারের প্রতিষ্ঠাতা ওয়াহিয়ু সুসিলো রয়টার্সকে জানিয়েছেন, অনিবন্ধিত শ্রমিকদের আটক ও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও তাদের সামাজিক সহায়তা এবং অন্যান্য সেবার ব্যাপারে কোনো ব্যবস্থাই রাখা হয়নি।

তিনি বলেন, ‘‘এমনকি তাদের দেশে ফেরত পাঠানোর পর পুনর্বাসনের জন্য কী ব্যবস্থা নেয়া হবে, সে ব্যাপারেও কেউ কিছুই জানে না।’’

সূত্র: ডয়েচে ভেলে।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!