Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
কোস্টগার্ডের অভিযানে অবৈধ কারেন্ট ও চাইজাল জব্দ

কোস্টগার্ডের অভিযানে অবৈধ কারেন্ট ও চাইজাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অন্তর্গত বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৪ আগস্ট স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ এম সাদিক হোসেন এক্স, বিএন এর নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানার আমিরাবাজ লঞ্চঘাট সংলগ্ন বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকায় ৩টি দোকান এবং ২টি গোডাউন থেকে অবৈধ আনুমানিক ৩৫ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৫০ পিস চাই জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি ৪০ লক্ষ ৭৫ হাজার টাকা মাত্র।

উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ও সহকারী মৎস্য কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলা মোঃ মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!