Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
কোম্পানীগঞ্জে ৫ জুয়াড়ীকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

কোম্পানীগঞ্জে ৫ জুয়াড়ীকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫ জুয়াড়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। পরে আটককৃত আসামি, তাস ও জুয়া খেলার নগদ ২ হাজার তিনশত পয়ত্রিশ টাকা পুলিশ তাদের হেফাজতে নেয়।

আটককৃতরা হলো, বসুরহাট পৌরসভা এলাকার মোকারম হোসেন (৩৮) আলমগীর হোসেন (২৪) জহির উদ্দিন (৪৫) মো.মাসুদ (৩০) ইকবাল হোসেন রাব্বী (৩০)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে ৫ জুয়াডিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের চিতারপুর এলাকা থেকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!