Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
কৃষিব্যাংকের শাখা বহালের দাবিতে বেতাগীতে মানববন্ধন

কৃষিব্যাংকের শাখা বহালের দাবিতে বেতাগীতে মানববন্ধন

বেতাগী(বরগুনা)প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাংলাদেশ কৃষিব্যাংকের হোসনাবাদ শাখা বহাল রাখার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় স্থানীয় জলিশাবাজারের রাসেল স্কয়ারে এ কর্মসূচি পালন করা হয়। হাজারো মানুষের অংশ গ্রহনের দুইঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান, ডা. আছমত আলী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাসদ ুআলম বাবুল, আওয়ামীলীগ নেতা আ খ ম ফজলুর রহমান সিকদার, বেতাগী প্রেসক্লাবের সদস্য সচিবলায়ন মো: শামীম সিকদার, অধ্যক্ষ মো.শহিদুল ইসলাম তালুকদার, মো: মেজবাহউদ্দিনছগির তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান রিপন, প্রধানশিক্ষক মো: নান্নামিয়া ও মো: হাবিবুর রহমান টুলু, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: তরিকুল ইসলাম সজিব।পরেএকটি বিক্ষো ভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।
এসময় বক্তারা বলেন, বিদ্যুৎ বিল থেকে শুরু করে বিভিন œধরনের ভাতা উত্তোলন সহসাধারণ সেবার জন্য ৩০হাজারবাসিন্দার একমাত্র ভরসা কৃষিব্যাংকের এই শাখা। এটিস্থানান্তরকরাহলেজনগণ দুর্ভোগের পাশাপাশি নানাধরনের আর্থিক সমস্যায় পরবে। তাই ব্যাংকের এই শাখাটি বহাল রাখার জন্য সংশ্লিষ্ট মহলের কাছে দাবী করছি।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দা বারেক হাওলাদার বলেন, ‘আমাদের কৃষিখাতের জন্য ঋণ প্রকল্পের একমাত্র ব্যাংক কৃষিব্যাংক। এই শাখাটি অন্য ত্র সরিয়ে নিলে আমাদের চরম ভোগান্তিতে পরতে হবে।’
এ বিষয় কৃষিব্যাংক হোসনাবাদ শাখার ব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, এই শাখায় দিনদিন ঋণ খেলাপির পরিমান বৃদ্ধি পাচ্ছে। আর্থিক সংকটের কারনে কতৃপক্ষ ব্যাংকের এই শাখাটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য সিদ্ধাš Íনিয়েছেন।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!