Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ২০ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক


কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়।

এছাড়াও একই সময়ে নতুন করে আরও ২২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৪৮ শতাংশ।

আজ সোমবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২১৭ জন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৪০৭ জন।
উল্লেখ্য, কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪২২ জন। আর প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৪৯৫ জন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!