কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: গেইটম্যান হেলাল গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে ১২ মৃত্যুর ঘটনায় করা মামলায় এক নম্বর আসামি গেইটম্যান হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত।
অপর আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আসামি গ্রেপ্তারের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর র্যাব সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে বলে জানা গেছে।
এর আগে শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে মোট ১২ জনের মৃত্যু হয়। আহত হন আটজন।
এ ঘটনায় সোমবার লাকসাম রেলওয়ে থানার রেলক্রসিংয়ের গেইটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি মামলা করেন দুর্ঘটনায় আহত শেফালী আক্তার। মামলার পর থেকে ছায়া তদন্ত শুরু করে র্যাব।
লাকসাম রেলওয়ে থানার ওসি জসীমউদ্দীন বলেন, বাংলাদেশ দণ্ডবিধি ‘দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যু, ৩০৪ ধারার ক’ আইনে মামলাটি করেছেন দুর্ঘটনায় নিহত সোহাগ রানার খালা শেফালী আক্তার। তিনিও ওই বাসে ছিলেন।
তিনি বলেন, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ করতে দেশে আসেন চুয়াডাঙ্গা বাড়িতে। সেখান থেকে ঈদের দিন লাকসামে খালার বাড়িতে বেড়াতে আসার সময় লেভেলক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। একই দুর্ঘটনায় আহত সোহেল রানার স্ত্রী ও মেয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার দিন রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে মোট ১২ জনের মৃত্যু হয়। আহত হন আটজন।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদহের মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), যশোরের চৌগাছার সিরাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫), নোয়াখালী সোনাইমুড়ি বাবুল চৌধুরী (৫৫), মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবন নগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (২৫), নোয়াখালীর ফাজিলপুরের মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৪৫) ও লক্ষ্মীপুর সদরের সিরাজুল ইসলামের মেয়ে সাঈদা (৯), যশোরের গাড়ি চালক পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬), দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩)।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

