কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এ জেড আল মুজাহিদ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকার একটি ভাড়া বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া ছিলেন তিনি। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। গত চার বছর যাবত কিশোরগঞ্জ পিবিআইয়ে কর্মরত ছিলেন তিনি।
আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানান, সোমবার দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সারা না পেয়ে তাদেরকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে। ইয়াসিন মিয়া আরও জানান, এই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন আমিনুল। ঈদে স্ত্রী ও সন্তান বাড়িতে থাকায় বাসায় একা ছিলেন আমিনুল।
জানা গেছে, ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী-সন্তান রেখে গত ৫ এপ্রিল তিনি এসেছিলেন। ৬ এপ্রিল ডিউটি করেন। ৭ এপ্রিল তার কোনো ডিউটি ছিল না। ঐদিন রাতেই ঘটনাটি ঘটে। কী কারণে এমনটি ঘটেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।
কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতেই পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জেড আল মুজাহিদ
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

