Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
কিশোরগঞ্জের ‎অষ্টগ্রামে ভাবিকে ধর্ষণের চেষ্টা গ্রেফতার দেবর

কিশোরগঞ্জের ‎অষ্টগ্রামে ভাবিকে ধর্ষণের চেষ্টা গ্রেফতার দেবর

 
কিশোরগঞ্জ হাওর অঞ্চল প্রতিনিধি 
 ‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে আপন ভাবিকে ধর্ষণের চেষ্টা মামলায় আলামিন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত আলামিন মিয়া পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবিরখান্দান দক্ষিণ হাটির মৃত রমু মিয়ার ছেলে।‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত(১৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে আলামিন মিয়া তার ভাবির ঘরের  কৌশলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। জোরপূর্বক ভাবে ভাবিকে ধর্ষণের চেষ্টা করলে, ভুক্তভোগী ঝুমা আক্তার আলামিনের হাতে কামড় দিয়ে চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন জেগে উঠতে পারে এমন আশঙ্কায় অভিযুক্ত আলামিন দ্রুত পালিয়ে যায়।‎পরে ভুক্তভোগী (১৬ নভেম্বর) অষ্টগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতঅন দমন আইনে,( ধর্ষণচেষ্টা)  মামলা দায়ের করেন। ‎মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোজাম্মেল খান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আজ (১৯ নভেম্বর) ভোর রাতে  আলামিনকে গ্রেফতার করে পুলিশ, মুঠোফোনে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের সাথে কথা হলে, এ প্রতিনিধিকে জানান মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত তদন্ত শেষে আদালতে পুলিশ প্রতিবেদন প্রেরণ করা হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!