কাঠালিয়ায় পিএফজি’র কর্মশালা অনুষ্ঠিত
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় দিনব্যাপি সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক এক কর্মশালা পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি) এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
রবিবার (৭ জুলাই) ইউএসএইড ও আইএফইএসের অর্থায়নে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এ কর্মশালা বাস্তবায়ন করে।
উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস অ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর মো. ফারুক হোসেন খান, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অডিনেটর মায়মুনা আক্তার রুবি, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস অ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের যুগ্ম কো-অডিনেটর নাসিমা কামাল, উপজেলা সুজনের সভাপতি ও পিএফজি সদস্য অধ্যাপক মো. আবদুল হালিম, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চলের ফিল্ড অফিসার মো. হাদিউজ্জামান হাদি, পিএফজি সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, ইয়ুথ লিডার মো. সাকিবুজ্জামান সবুর প্রমুখ।
এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সুখময় পাল। জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, কাজী ও সুশীল সমাজের ২৫জন নেতৃবৃন্দ এতে অংশ নেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

