Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ

কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে মোঃ শাকিল গাজী (২৩) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে কলাপাড়া পৌরশহর নাচনাপাড়া এলাকার গরুর বাজার সংলগ্ন আন্ধারমানিক নদীতে এ দূর্ঘটনা ঘটে।

কলাপাড়া পৌরসভার কেরামত আলী খানের মালিকানাধীন এমভি তিশা-তাপসী জাহাজে চারজন শ্রমিক ছিলেন। নিখোঁজ শাকিল পাশ্ববর্তী উপজেলা গলাচিপার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে।

ফায়ার সার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার মোঃ ইলিয়াস হোসাইন জানান, পায়রা বন্দর থেকে বালু নিয়ে কলাপাড়ায় পৌঁছে জাহাজটি নোঙ্গর করার আগ মূহুর্তে কাজ করার সময় ওই নিখোঁজ শ্রমিক ছিটকে পড়ে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আমরা পৌঁছাই, প্রাথমিকভাবে খোঁজাখুঁজির পরেও তাঁকে পাওয়া যায়নি। রবিবার সকালে পটুয়াখালী থেকে ডুবুরি দল এসেছে। তারা সকাল থেকে খোঁজাখুঁজি করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা যায়নি।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!