Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭৮

করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭৮

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮১৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জনে।
শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪২টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৩ হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৩ জন। এ সময় ঢাকায় ২, রাজশাহীতে ২, খুলনায় ২, সিলেটে ১ রংপুরে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!