Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ. আটক ১

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ. আটক ১

 কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে শুক্রবার বিদেশি  পিস্তলসহ ১জন কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার বিকালে  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে  জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়  , কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ ১জন কুখ্যাত মানবপাচারকারীকে আটক করা হয়।

আটককৃত মানবপাচারকারী মোঃ ইয়াসিন (২৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার মহেশখালিয়াপাড়ার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মানবপাচারের সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে।

জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!