Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
ঋণের কিস্তি পরিশোধের বিশেষ সুবিধার মেয়াদ বাড়লো

ঋণের কিস্তি পরিশোধের বিশেষ সুবিধার মেয়াদ বাড়লো

নিজস্ব প্রতিবেদক

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে গ্রাহকদের দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে গ্রাহকদের নির্ধারিত ঋণের কিস্তির অন্তত ৫০ শতাংশ জমা দিতে হবে।

বুধবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ‘ঋণ শ্রেণিকরণ প্রসঙ্গে’ শিরোনামে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তির ৫০ শতাংশ প্রতিষ্ঠান ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলে ওই সময়ে ঋণ শ্রেণিকরণ করা যাবে না। এছাড়া কিস্তির অবশিষ্ট অংশ ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

ঋণের হিসাবগুলো সুদ বা মুনাফা শুধুমাত্র আদায় সাপেক্ষে আয় খাতে স্থানান্তর করা যাবে। ঋণের সুদ হিসাব চলমান নীতিমালায় অনুসরণ করতে হবে। তবে, এ সময় কোনো দণ্ড সুদ বা অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

গত বছরে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ২০২০ সালের পুরো সময়ে ঋণ পরিশোধ না করে খেলাপিমুক্ত থাকার সুযোগ পান গ্রাহকরা।

পরবর্তীতে করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে চলতি বছরের জুন মাসে ঋণের কিস্তির ন্যূনতম ৫০ শতাংশ প্রতিষ্ঠান বা গ্রাহক সম্পর্কের ভিত্তিতে গত ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে ওই সময়ে ঋণ শ্রেণিকরণ করা যাবে না বলে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সুযোগ আরও চার মাস বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

 

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!