ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি ও সংবর্ধনা প্রদান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২১০ শিক্ষার্থীকে বৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল ৯টায় শহরের আরআরপি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়েজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ।
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিনা আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সংবাদ সাতদিনের সম্পাদক মোস্তাক আহম্মেদ কিরণ, সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পরীক্ষার নিয়ন্ত্রক শিক্ষক নওশাদ আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

