Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
ইসকন নিষিদ্ধের দাবিতে বেতাগীতে দাখিল পরীক্ষার্থীদের মানববন্ধন

ইসকন নিষিদ্ধের দাবিতে বেতাগীতে দাখিল পরীক্ষার্থীদের মানববন্ধন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়ায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে দাখিল পরীক্ষার্থীরা।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মোকামিয়া কামিল মাদ্রাসার সম্মুখ থেকে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে মাদ্রসার প্রধান ফটকের সামনে বরগুনা-বেতাগী আঞ্চলিক সড়কে এসে জড়ো হয়ে মানববন্ধন করে বিক্ষোভকারীরা।

এসময় বক্তব্য রাখেন, মোকামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আনসার উদ্দিন, সহকারী অধ্যাপক নিজামুল ইসলাম, আরবি প্রভাষক সাইফুল ইসলাম ফুয়াদ, প্রভাষক আব্দুল আলিম ও পরীক্ষার্থী মোহাম্মদ রিহানসহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে তারা বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

এসময় বক্তারা বলেন, ‘ইসকন ভারতীয় আগ্রাসনবাদী একটি সংগঠন। এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করাই তাদের মূল কাজ। তাই অনতিবিলম্বে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!