আরএমপির বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৮ জন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৮ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের
অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৬ জন গ্রেপ্তার হয়েছে।
যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: আ: হাকিম (৫০) ও মো: হাসান মোহাম্মদ (৩৫)। আ:হাকিম রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল পশ্চিমপাড়ার মৃত কাইয়ুম উদ্দিনের
ছেলে। সে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং আওয়ামীলীগ কর্মী হাসান রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো: ইকবাল হোসেন ওরফে বাচ্চর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

