আক্কেলপুরে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার ৩
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ৩ মাদক ব্যবাসায়ী কে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্য দরগাপাড়া গ্রামের মৃত শাহা আলমের ছেলে মোঃ মানিক (২৮), চান্দাপাড়া গ্রামের পিতা-মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ শাহীন আলম (২৯) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার নসির উদ্দিনের স্ত্রী মোছাঃ আরোজা বেগম (৪৫)।
গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মাদক চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকালে উক্ত আসামীদেরকে আটক করে এবং মুলহোতা পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া গ্রামের আজাহার রহমান রাজার ছেলে মোঃ আতিয়ার রহমান (২৮), কৌশলে পালিয়ে যায়।
পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃতদের সাথে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ২ হাজার ২৩৫ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
রবিবার (০৭ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্তৃপক্ষ জানান, পলাতক আসামী আতিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, শাহীন এবং আরোজা বেগম এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সান্তাহার রেলওয়ে থানায় জমা করে একটি মামলা রুজু করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

