Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামুন: ভিপি নুর

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামুন: ভিপি নুর

জামালপুর প্রতিনিধি

জামালপুরে গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহী দল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান দমনে ভাড়াটে ভারতীয় বাহিনী দিয়ে মানুষ হত্যা করেছে। আমাদের রাজনৈতিক মতাদর্শের ভিন্ন ধারা থাকতে পারে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। নীতির প্রশ্নে আমরা আপোষহীন।

আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপি, জামায়াত, সকল বিরোধী দল একতাবদ্ধ হলে সরকার দাবি মানতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন ভিপি নূর। তিনি বলেন, গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

অন্তবর্তীকালীন সরকার সম্পর্কে ভিপি নূর বলেন-শুধু নির্বাচন আয়োজনের জন্য জনগণ ক্ষমতায় বসায়নি। রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকারকে কাজ করতে হবে।
এ জন্য আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন। রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দিবে গণঅধিকার পরিষদসহ সকল দল। সবশেষে তিনি নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার উপর গুরুত্বারোপ করেন।

বুধবার বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণসমাবেশে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!