অনুন্নত ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে ৩ কোটি ডোজ টিকা দেবে জার্মানি
অনলাইন ডেস্ক
আবারও মানবিক উদ্যোগে এগিয়ে এল জার্মানি। এবার চলতি বছরের শেষে আরও ৩ কোটি ডোজ করোনার টিকা বিশ্বের অনুন্নত ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে বিনামূল্যে দেয়ার ঘোষণায় মার্কেল সরকারের প্রশংসা করেছেন স্থানীয়সহ প্রবাসীরা
এদিকে গর্ভাবস্থায় টিকা নেয়ার ক্ষেত্রে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি না তা খতিয়ে দেখছে জার্মানির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
করোনা মহামারির তাণ্ডবে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। উন্নত দেশের তুলনায় উন্নয়নশীল ও অনুন্নত দেশের অবস্থা আরও শোচনীয়। এ অবস্থায় পিছিয়ে পড়া দেশগুলোর দিকে আবারও মানবিক সহায়তার হাত বাড়িয়েছে জার্মানি। চলতি বছর শেষে দরিদ্রতায় জর্জরিত দেশগুলোর জন্য আরও ৩ কোটি ডোজ করোনা টিকা দেয়ার ঘোষণায় খুশি দেশটির সাধারণ জনগণসহ প্রবাসীরা।
একজন বলেন, পৃথিবীর একেক দেশে করোনার প্রভাব একেক রকম। তবুও করোনার মতো একটি বৈশ্বিক সমস্যার সমাধান খুঁজতে হবে সম্মিলিতভাবেই।
এদিকে জার্মানির ভ্যাকসিন স্ট্যান্ডিং কমিটি স্টিকো নতুন এক গবেষণায় জানিয়েছে, গর্ভাবস্থায় কিংবা শিশুদের বুকের দুধ দেওয়ার ক্ষেত্রে করোনার টিকা গ্রহণে তেমন কোনো প্রভাব ফেলবে না।
তবে দেরি না করে ভ্যাকসিনের মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি দরিদ্র দেশগুলোতে পৌঁছে দিলে হয়ত বড়সড় মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। করোনায় মহামারিতে বিশ্বে প্রায় প্রাণ হারিয়েছেন ৪৪ লাখ ৮১ হাজার ২৮৩ জন। এর প্রতিরোধক টিকাকে পাবলিক গুড হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করে আসছে টিকা বঞ্চিত দেশগুলো।
জার্মানিতে টিকা গ্রহণে অনাগ্রহ এবং পরিমাণের চেয়ে বেশি ক্রয়ের কারণে মেয়াদোত্তীর্ণ ৬৫ হাজারের টিকা ফেলে দিয়েছে দেশটি।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) আফ্রিকা সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে টিকার অভাবে বিশ্বে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, সেই টিকা ফেলে দিয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলো মানবতাবিরোধী অপরাধ করেছে।
তিনি বলেন, ধনীদেশগুলো সব টিকা নিয়ে বসে আছে। সেগুলো ব্যবহার করতে না পেরে ফেলেও দিচ্ছে। এটা কী ধরনের নীতি হতে পারে তাদের? আপনারা তো তাদের কথায় লাফালাফি করেন? এটা কি মানবতাবিরোধী কাজ নয়?
এ ছাড়া আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে আবারও আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের তিনি বলেন, সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তাদের নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। যারা ফিরে আসতে চায় অবস্থা বুঝে সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, আন্তর্জাতিক বেশ কয়েকটি ফোরামে অংশ নিতে সেপ্টেম্বরে ইউরোপীয় তিনটি দেশ সফর করবেন। এই সফরে ব্রিটেনের পররাষ্ট্র সচিবসহ বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান মন্ত্রী।
ভ্যাকসিন গ্রহণের প্রতি সাধারণ মানুষের অনীহার কারণে দীর্ঘদিন পড়ে থাকায় মেয়াদোত্তীর্ণ টিকা ফেলে দিচ্ছে জার্মানি। সাধারণ মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের নেওয়া নানা কর্মসূচিও কাজে আসছে না।
করোনায় টালমাটাল বিশ্বের পরিস্থিতি। প্রায় সব দেশই চেষ্টার কমতি রাখছে না নিজ নিজ দেশের নাগরিকদের করোনা থেকে সুরক্ষা দিতে। বিশ্বের কোনো কোনো দেশ এরই মধ্যে তৃতীয় ডোজের অনুমোদন দিয়েছে। আবার অনেক দেশ টিকাই পাচ্ছে না।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

