ডার্ক মোড
Saturday, 20 June 2026
ePaper   
Logo
রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের পাইপ লাইনের প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কিছু কিছু জায়গায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা উত্তর যাত্রাবাড়ীর মাদরাসা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া পাইপলাইন বন্ধ থাকায় এই এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন